অশথের নীরব মহাকাব্য:
অশথ এক পায়ে তিন হাজার সাল
ত্রেতা–দ্বাপর–কলির সৃষ্টিচক্রের জ্ঞান
তিন কন্যায় শের হুয়া শেরম্যান।
চলমান অর্জুন চলে অশথের খোঁজে
চঞ্চলতা স্থিরতাকে জড়িয়ে থাকে কিছুক্ষন।
ইতিহাস ভুলে প্রেমহীন মন
বৃক্ষ বলয়ে অজান্তেই সৃষ্টি করে চলেছে
খরা, বৃষ্টি, আগুন, সাম্রাজ্যের উত্থান–পতন—
যুগ যুগ ধরে বহমান
মানুষের ভুলে যাওয়া মূল্যবোধের
এক নীরব মহাকাব্য।
Comments
Post a Comment