জেন জি পরিযায়ী পাখির  

উষ্ণতা বিনিময়ের তাগিদে  

গোলার্ধ থেকে গোলার্ধ ছুঁয়ে চলা  

শীতের আড়ষ্টতা ঢেকে অপেক্ষারত সাইয়ারা  


সেকি সহসা ডালপালা উতলা করে  

হেমন্তে কোনো বসন্তের বাণী?  

সূর্যাস্তে মাখা লাল সমুদ্র,  

নাকি এ কেবল ফুসফুসভর্তি কালো ধোঁয়া—  

ভোরের প্রতিশ্রুতিতে খুঁজে ফেরা সাইয়ারা,  

অস্তিত্বের অনন্ত যাত্রার প্রতীক।


Comments