Posts

Showing posts from October, 2025
ধূসর মেঘের হাতছানি: ছটকালির মহিমায়, কবন্ধের নৃত্য—   গলির বাঁকে, সংগীতের ঢেউয়ে   জেগে ওঠে ভবিষ্যতের ভয়ঙ্কর, অদ্ভুত দৃশ্য।   রাতটা আরও কালো হয়ে উঠুক,   আলো নয়, শব্দেই জ্বলে উঠুক শহরের মুখ।   সিটি অফ জয়-এর শব্দের ট্রামলাইনে,   নীল মদের ঘোর লাগা চেতনায় বিস্ফোরণের তাণ্ডব,   ছিন্নভিন্ন একেকটি স্মৃতির পৃষ্ঠা।   যোগনিদ্রায় বিলীন হোক অনন্তকাল,   নৃত্য-আলো-শব্দে গলে যাক   এক অনুচ্চারিত আত্মার স্রষ্টা।   ----------------------------------- কবি: Sandip