স্মৃতির অলিন্দে তবুও তুমি বিভ্রম গড়ো ধ্বনির অলিন্দে। তবুও অতীতের সুরে আমি জেগে উঠি, নিঃসঙ্গতার মৃদু সংযোগে শব্দহীন কবিতারা বয়ে চলে সৃষ্টির সুন্দরতম ছবির দিকে। প্রথম দেখা, অগ্নিশিখা— কুয়াশা ঢাকা হ্রদ, জঙ্গলের ফিসফিসে। সব কিছুর ছায়ায় তোমার ইশারা, তুচ্ছ সব প্রশ্ন ঝরে পড়েছিল মৌনতায়। আহা, সেই মুহূর্তগুলো— চুপিচুপি ফিরে আসে পুকুরপারের গল্পে, রাসমাঠের ধূলিধূসর প্রান্তে, গঞ্জের হাটের কোলাহলে। নিত্যনতুন স্মৃতি রচনার প্রস্তুতিতে।
Posts
Showing posts from July, 2026
- Get link
- X
- Other Apps
মিউজিক ডে‑র স্মৃতি ও ব্যাড ড্যুবেনের দিনগুলি সম্প্রতি আমাদের গ্রুপের একজনের আমন্ত্রণে মিউজিক ডে সেলিব্রেশনে গিয়ে ছেলেদের উৎসাহ দেখে মন ভরে গেল। সেই মুহূর্তে হঠাৎই চার বছর আগের আমার জার্মানির অভিজ্ঞতা তরতাজা হয়ে উঠল। আমি এক মাস কাটিয়েছিলাম জার্মানির এক দূরবর্তী গ্রামে— Bad Düben । নামের শুরুতে Bad মানে স্পা বা বাথ, আর সত্যিই গ্রামটি ছিল উষ্ণ জলের ধারায় ঘেরা। দুই পাশে এলবে আর মুল্ডে নদী, মাঝখানে দাঁড়িয়ে থাকা একটি চার্চ যেন গ্রামের হৃদয়। সপ্তাহান্তে সেখানে চলত সফট বা হার্ড রক প্রোগ্রাম—শুক্রবার থেকে রবিবার অবধি। বারবিকিউ আর স্থানীয় বিয়ারের সঙ্গে ঝিরঝিরে বৃষ্টির মধ্যে রক মিউজিক—মনে হতো যেন এ এক স্বপ্নের দেশ। দূষণবিহীন বাতাসে বৃষ্টির শব্দও ছিল নিঃশব্দ, যেন প্রকৃতি নিজেই সুরের সঙ্গে তাল মিলিয়ে বাজছে। একদিন মজার ঘটনা ঘটল। বড় বড় ছাতার নিচে আশ্রয় নিয়ে প্রোগ্রাম দেখছিলাম। হঠাৎ চোখ গেল এক জার্মান বন্ধুর দিকে—দেখি তিনি উদ্বিগ্নভাবে কাউকে খুঁজছেন। পরমুহূর্তে দেখি আমাদের গ্রুপের পেছনে লুকোচুরির চেষ্টা করছেন। পরে জানা গেল, সামনের দিকে দুটি টিনএজার তরুণী আনন্দে মেতে উঠেছিল বিয়ার আর সিগারেট সহযো...
- Get link
- X
- Other Apps
ক্যালিফোর্নিয়া মায়া: চেরি, বেরি, আনারকলি, পাহাড়ে নীলি লিলি, নরম রোদে সোনালি দিনগুলি, আলো-আঁধারির ঝিলিমিলি, সান্তা মনিকার পিয়ারে কি তুই মৎস্যকন্যা হলি ? নোবেল পার্কের নিরালা কোন, ভাসমান হলুদ প্রজাপতি মন, পাম ট্রির শিরশিরানি, ফোয়ারা জলের ফিসফিসানি, কাঠবেড়ালির রাজত্বে মায়াজাল। আল্টো গোলাপের সকাল, মীরামার থেকে সীগাল, সাদা-কালো থেকে রঙিন দিন, মোহিতো, লাইম আর জিন, স্পিডবোটের ধামাল। প্রশান্ত সাগরপারের রাত, লক্ষ বালুকণার জোনাকি সাথ, সানসেট ক্লিফের রক্তিম আভা, যুগল প্রেমের লাভা, ঢেউয়ের মাঝে শক্ত করে হাতে হাত। কুয়াশার রহস্যময় দিন, সী-লায়নের শীতল জিন, পয়েন্ট লোমার লাইটহাউস ছায়া, নেভি পিয়ারের জলদেবীর কায়া, বাহুপাশে — ক্যালিফোর্নিয়া মায়া। চেরি, বেরি, আনারকলি, পাহাড়ে নীলি লিলি, নরম রোদে সোন...
- Get link
- X
- Other Apps
'মন কি বাত' ব্যানারে 'কাম কি বাত', পাথরবাজ পথে ছাত্রের সাথ, রাজধানীর আঙিনায় কুস্তি-কাবাডি বর্ষা, দেশের বুক ভরসাহীন, শিয়রে সমস্যা। নিদ্রাহীন রজনী, ভাইকিং হয়ে হালান্ডে মিশে যাক— বুদ্ধের ধ্যানের ছায়া, অস্থির গ্যালারি জুড়ে উঠুক শান্তির সুরভি, পাথর হোক অশ্রুর ঢেউ, ফিরুক স্বপ্নমাখা গোলকাব্যের কিস্সা, চোরাস্রোতে বয়ে যাক জেন জি গুস্সা। জয়-পরাজয়ের মাপজোক: ‘মন কি বাত’ ব্যানারে ‘কাম কি বাত’, পাথরবাজ পথে জেন জি’র সাথ, রাজধানীর আঙিনায় কুস্তি-কাবাডি, টিয়ার গ্যাসে ভেজা দিন-রাত, রক্তিম পতাকার নিচে অস্থির প্রভাত। সদনের ঘনঘটা, আলো ঝলমলে নীড়ে, দাড়িবালা কবি আবার আসিবে ফিরে, মাপজোক চলে বিপন্নতায়, জয়, পরাজয়, বিষণ্নতায়, কখনো ভোকাল, কখনো নীরবতায়। নিদ্রাহীন রজনী, ভাইকিং হয়ে, বুদ্ধের ধ্যানের ছায়ায় হালান্ডে মিশে যায়— অস্থির গ্যালারি জুড়ে অভিমানী শ্রাবণ ঝরে পড়ে। প্রবাহমান স্রোতে বয়ে যাক জেন জি গুস্সা। 'মন কি বাত' ব্যানারে 'কাম কি বাত' পাথরবাজ মিলেমিশে ছাত্রের সাথ, ফুটবলের আঙিনায় কাবাডি কুস্তি ভরসা, নিদ্রাহীন রজনী ব্লন্ড ভাইকিং হয়ে হালান্ডে মিশে যাক— ...
- Get link
- X
- Other Apps
একদিন ছিল যখন— উইন্ডোজ ছিল ঘরের ছোট্ট জানালা, অ্যাপ্লিকেশন মানে কাগজে লেখা খেলা। কীবোর্ড ছিল পিয়ানো, মাউস ছিল প্রাণী, ফাইল ছিল অফিসের জরুরি কাগজখানি। হার্ড ড্রাইভ মানে ক্লান্তিকর পথযাত্রা, কাট করতাম ছুরি হাতে, পেস্ট করতাম আঠার সাথে। ওয়েব ছিল মাকড়সার ঘর, ভাইরাস ছিল জ্বর, অ্যাপল আর ব্ল্যাকবেরি ছিল কেবল ফলের ঘর। উইন্ডোজ ছিল ঘরের ছোট্ট জানালা, অ্যাপ্লিকেশন মানে কাগজে লেখা খেলা। কীবোর্ড ছিল পিয়ানো, মাউস ছিল প্রাণী, ফাইল ছিল অফিসের জরুরি কাগজখানি। হার্ড ড্রাইভ মানে ক্লান্তিকর পথযাত্রা, কাট করতাম ছুরি হাতে, পেস্ট করতাম আঠার সাথে। ওয়েব ছিল মাকড়সার ঘর, ভাইরাস ছিল জ্বর, অ্যাপল আর ব্ল্যাকবেরি ছিল কেবল ফলের ঘর।
- Get link
- X
- Other Apps
মিউজিক ডে-র স্মৃতি সম্প্রতি আমাদের গ্রুপের একজনের আমন্ত্রণে মিউজিক ডে সেলিব্রেশনে গিয়ে ছেলেদের উৎসাহ দেখে বেশ ভালো লাগল। সেটা হঠাৎই চার বছর আগের আমার জার্মানির অভিজ্ঞতাকে তরতাজা করে দিল। আমি এক মাস কাটিয়েছিলাম জার্মানির এক দূরবর্তী গ্রামে। গ্রামের নাম ছিল Bad Düben —যদিও তার মধ্যে কোনো Bad ছিল না, কারণ জার্মান ভাষায় Bad মানে স্পা বা বাথ। গ্রামটিতে গভীর অরণ্যের মধ্যে অনেকগুলো গরম জলের ধারা ছিল। দুই দিক ঘিরে রেখেছিল এলবে আর মুল্ডে নদী। মাঝখানে ছিল একটি চার্চ, যা ছিল কেন্দ্রবিন্দু। সপ্তাহান্তে সেখানে চলত সফট বা হার্ড রক প্রোগ্রাম—শুক্রবার থেকে রবিবার অবধি। বারবিকিউ আর স্থানীয় বিয়ারের সাথে সফট রক মিউজিক, আর ঝিরঝিরে বৃষ্টি—মনে হতো যেন এ এক স্বপ্নের দেশ। দূষণবিহীন বলে বৃষ্টি পড়ত নিঃশব্দে। একদিন মজার ঘটনা ঘটল। বৃষ্টি থেকে বাঁচতে বড় বড় ছাতার নিচে আশ্রয় নিয়ে প্রোগ্রাম দেখছিলাম। হঠাৎ চোখ গেল এক জার্মান বন্ধুর দিকে—দেখি তিনি খুব উদ্বিগ্নভাবে কাউকে খুঁজছেন। পরমুহূর্তে দেখি আমাদের গ্রুপের পেছনে লুকোচুরির চেষ্টা করছেন। ভাবলাম, এ কেমন খেলা, তাও এই বয়সে! কলিগরা ইশারা করল সামনের দিকে—দুটি টিনএজ...
- Get link
- X
- Other Apps
আমার বাবার গল্প—ধর টিকি মার বেল আমাদের বাড়ির অধিষ্ঠাত্রী দেবতা ছিলেন শ্রীশ্রী নন্দনন্দন জিউ। ঠাকুরঘরের দুই পাশে দুটো বিশাল মহীরুহ ছাতার মতো ঘিরে রেখেছিল—একটি বেলগাছ আর একটি সোনালি রঙের চাঁপা গাছ। সেই বেলগাছ নিয়েই আজকের গল্প। কিছুটা আমার অভিজ্ঞতা, অনেকটাই বাবার অবদান। ছেলেবেলায় বিছানায় শুয়ে শুয়ে বেল পড়ার শব্দ শুনে খুব ইচ্ছা করত কুড়িয়ে আনতে। কিন্তু বাবা আমাদের ব্রহ্মদত্তির ভয় দেখিয়ে সে আশায় জল ঢেলে দিতেন। মা বলতেন, ঠাকুর না জাগা অব্দি ওখানে যাওয়া যাবে না। আমরা অপেক্ষা করতাম পুরোহিত আসবেন, স্বর্ণচাঁপা ফুল তুলতে তুলতে ঠাকুরকে ঘুম ভাঙাবেন—“জাগো বৃকভানু নন্দিনী, ওঠো যুবরাজে।” আহা, কি মধুর সেই কণ্ঠস্বর! তার সম্মোহনী শক্তি আমাদের সকাল সকাল ঠাকুরঘরের দিকে টেনে নিয়ে যেত। ঘণ্টা বাজানো, স্তব পাঠ, প্রসাদের বাতাসা খেয়ে তবে বাড়ি ফেরা—মোটামুটি এইভাবেই সকাল শুরু হত। এবার বাবার ব্রহ্মদত্তির গল্পে আসা যাক, যা বড় হয়ে শুনেছি। আমার দাদুর সকালের প্রাতরাশ ছিল একটা আস্ত পাকা বেল, যা তিনি কাকডাকা ভোরে ঠাকুরঘরের পাশের বেলগাছ থেকে কুড়িয়ে পেতেন। একবার বাবা ও কাকার নজরে এল দাদু কথায় কথায় রাগ করছেন। দিদিমার কা...
- Get link
- X
- Other Apps
আমাদের দুপুরবেলা—ফলসা গাছের সাথে আমার আগের দুটো গল্পের মূল চরিত্র ছিল দুটি গাছ—বাঁশ ও বেল। এবারেও তার অন্যথা হবে না। গাছ অকৃপণ হাতে তার সুমিষ্ট ফল উজাড় করে দিত—আম, জাম, জামরুল, কাঁঠাল, সবেদা, দালিম আর কত কী। আর স্বর্ণচাঁপা, গন্ধরাজ, বেলফুলের গন্ধে মাতোয়ারা করে রাখত বাড়ির প্রাঙ্গণ। মা বলতেন, দরজা বন্ধ করে রাখো, না হলে বেলফুলের উগ্র গন্ধে সাপ আসতে পারে। স্বর্ণচাঁপা ফুল তোলার অধিকার ছিল কেবল পুরোহিত মশাইয়ের, কারণ সেটা ছিল একেবারে মন্দিরের ছাদে, আর সেখানে আমাদের প্রবেশ নিষেধ। ভোরবেলা পুজোর আগে যখন তিনি ফুল তুলতেন, চারিদিকে এক সুমিষ্ট গন্ধে স্বর্গীয় পরিবেশ সৃষ্টি হত। এছাড়াও গাছ তার রহস্যময়তা আর আচ্ছাদন দিয়ে আমাদের ঘিরে রাখত। মনে পড়ে, ঢিল মেরে অনেক চেষ্টা করে যদি একটা আম বা জামরুল মাটিতে পড়ত, খুশির ঠিকানা থাকত না। সে খুশির কাছে পরীক্ষায় প্রথম হওয়া কিছুই নয়। এবারে আমাদের গল্পে ফেরা যাক। গ্রীষ্মাবকাশ চলছে, লম্বা দুপুরবেলা। সকাল কেটে যেত আড্ডা মেরে, সাঁতার কেটে। কিন্তু দুপুরবেলা ছিল অন্যরকম। আমাদের ছিল এক ডানপিটে পিসি, যদিও বয়সে প্রায় আমাদের সমান। দুপুর হলেই তার সাথে আমরা ছুটে যেতাম বাড়ির...
- Get link
- X
- Other Apps
গল্পের গরু গাছে ওঠে—এটা আমরা জানি। কিন্তু সত্যি ঘটনার কাহিনি যে আমাকে গাছের মগডালে তুলে মই কেড়ে নেবে, তা একেবারেই অপ্রত্যাশিত ছিল। তবে মন্দ লাগেনি। নিচের দুঃখ ফেলে এসে কিছুটা সময় কাটানো গেল কাঠবিড়ালি, কাঠপিপড়ে, চড়ুই, চন্দনা আর ময়নাদের রাজত্বে। গাছটি যদিও ছিল আমাদের বাড়ির গণ্ডির বাইরে, তার আসল শাখাটি বিস্তার করেছিল আমাদের বাড়ির চৌহদ্দির মধ্যে। বাড়ির পিছনদিকে বসন্ত থেকে সারা গরমকাল হলুদ হয়ে থাকত তার ফুলে। বাবা যেদিন তাড়াতাড়ি কাজে বেরিয়ে যেতেন কলকাতায়, মা ওই ফুলের চচ্চরি বানিয়ে রাখতেন চার ছেলেমেয়ের জন্যে ভাতের সাথে। তার পরে আসত ডাঁটার সময়। তখন দুবেলা ডাঁটা চিবোতে চিবোতে প্রাণান্তকর অবস্থা! এবার ঘটনায় আসা যাক। আগেই বলেছি, গাছটা আমাদের ফল-ফুল জোগালেও আসল মালিক ছিলেন পাশের বাড়ির এক বুড়ি। টালির চালের ঘরে বাঁধা ছিল তার জীবন। বুড়ির চুল থেকে নেমে আসা ঝুড়ি, দাওয়ায় বসে মুড়ি খেতে খেতে যখন প্রবচন শুরু করতেন, আমরা দরজায় খিল লাগিয়ে রাম নাম স্মরণ করতাম। একদিন মা বললেন, দু-চারটে ডাঁটা ছাদ থেকে পেড়ে আনতে। ভোরবেলা আঁকশি দিয়ে ডাঁটা টানতেই ছোটো একটা শাখা মর্মরিয়ে পড়ল বুড়ির টালির চালে। ব্যাস! বুড়ি চিৎক...