Posts

Showing posts from September, 2026
  ভূতনির চর: ভূতনির চর ভাঙে প্লাবন — দাঁড় টানা অস্থির আকাশে, ঝরে পড়া অশ্রুর মতো হাহাকার শ্রাবণ! ত্রাণের অলিন্দে অন্নপূর্ণার করুণায় যোজনার আবাস থেকে যোজন দূর পাপাত্মা বিনাশের পুরুষার্থে ক্ষুধার রাত ভোর হয়। ভূতনির চর ভাঙে প্লাবন— শক্তিরূপেণ সংস্থিতা নদীর বুকে, হাঁটুজলে মাতৃরূপেণ স্তবপাঠ “যা দেবী সর্বভূতেষু...” দেবীর আগমনে দোলা দেয় কাশবন।