Posts

Showing posts from August, 2026
বৃন্দাবন মহাকাব্য: রাধাবল্লভ লীলাক্ষেত্রের আঙিনায়, যুগল মিলনের গোপন মঞ্চে— অভিমানী রাধার নীরবতা, দ্বন্দ্বে জড়ায় এক অনন্ত মহাকাব্য। অর্ধচন্দ্রের গোপন মায়া, বাঁকেবিহারীর রহস্যময় হাসি, গোপীঘাটে পথিকের পরিক্রমার পদধ্বনি, প্রেম মন্দিরে লাস্য রসে ভাসি। সোনার তালগাছে কাকের হাহুতাশ, মদনমোহনে আবিষ্ট গোপীর কান্না, জনারন্যে অশোভন তরঙ্গের উচ্ছ্বাস তীর্থের আকাশে প্রতিফলিত আয়না।
জয়-পরাজয়ের মাপজোক ‘মন কি বাত’ ব্যানারে ‘কাম কি বাত’, পাথরবাজ পথে জেন জি’র সাথ, রাজধানীর আঙিনায় কুস্তি-কাবাডি, টিয়ার গ্যাসে ভেজা দিন-রাত, রক্তিম পতাকার নিচে অস্থির প্রভাত। সদনের ঘনঘটা, আলো ঝলমলে নীড়ে, দাড়িবালা কবি আবার আসিবে ফিরে, মাপজোক চলে বিপন্নতায়, জয়, পরাজয় বিষণ্নতায়, কখনো ভোকাল, কখনো নীরবতায়। নিদ্রাহীন রজনী, ভাইকিং হয়ে, বুদ্ধের ধ্যানের ছায়ায় ঢেকে, হালান্ডে মিশে যায়— অস্থির গ্যালারি জুড়ে অভিমানী শ্রাবণ ঝরে পড়ে।