Posts

Showing posts from January, 2026
জেন্ জি ও সম্পর্ক : ছটফটে এক সকাল থেকে আলকাতরার অন্ধকারে অবতরণ, শুকিয়ে দড়ি পাকানো সম্পর্কগুলো ডিজিটাল সিগন্যালের ডানায় জড়িয়ে নেয় সচেতন জেন জি' মন। শরীরী ভাষার সংকেত ডিকোড করতে করতে নক্ষত্রের মিমের মতো ঝলসে ওঠে সময়, সকাল সন্ধ্যায় সেতুবন্ধের গ্লিচে ইনস্টাগ্রাম এ কফি হাতে নীরব সম্পর্ক খোলামেলা অস্তিত্বের নতুন অ্যালগরিদমে ইমোজি হয়ে ডিসল্ভ হয়ে যায় এক অনন্ত স্ক্রলিং ফিডে।
  এইচ-ওয়ান-বি’র স্বপ্ন: ওয়ার্ক ফ্রম হোম, ওহাহু হনলুলু রোম ইনস্টাগ্রামে এলোমেলো, টিকটকে যত ভ্রম স্পটিফাইয়ের গান, নেটফ্লিক্সের অমোঘ টান জুম কলে জমে থাকা হাসি এইচ-ওয়ান-বি’র স্বপ্ন—ভীষণ ভালোবাসি। হ্যাশট্যাগে স্বপ্ন, ইমোজিতে ভগ্ন গুমরে কাঁদে মায়ের মন, অস্তগোধূলির লগ্ন অজাত কত প্রাণ, কে নেবে তার ঠেলা কতদিন চলবে এই খামখেয়ালি খেলা বাম-ডান সোয়াইপে ফুরিয়ে যে যায় বেলা।