চোরাস্রোত: চোরবাগানের চোরাস্রোত গায়, উন্মত্ত জেন-জি, বৃষ্টি, কুয়াশা ধায়। অর্ধেক প্রেম, অর্ধেক অবক্ষয়, নিমজ্জিত শূন্যতার অতল বিন্যাসে ভিড়ের বিজ্ঞানে একাকীত্বের জয়। চোরাগলির নিয়ন-নির্বাসনে নামহীন কান্নার অবশ দাগ, কে যেন ছিল, কে যেন নেই, স্রোতের ক্ষণিক ক্রাউড ডায়নামিক্সে রেখে যায় দহন-অনুরাগ। আলো নেভে, শব্দ নয়, অনিদ্র কোলাহল, অবিরাম চলাচল; রাতের কার্নিশ বেয়ে ঘনীভূত হয় খলনায়কের ছল।
Posts
Showing posts from October, 2026