কস্টকো তে কষ্ট, চলে যাই রস গো
এটা চাই ওটা চাই বাবু আছে তাই তো,
রেনেসাস এর দরজায় মারি এক ঢুঁ
ত্রিভুজের খোঁজে মুগুর ভাজি বহু।
দুমদাম চলে যাই স্প্রাউট এর পাশেতে
মেঘেদের গুঞ্জনে ডেল মার্ আছে যে
নোবেল এর নিরালায় ধরা সেই হাসিটি
কিউবিস্ট জ্যামিতির যেন ভাঙা বাঁশিটি।
পৃথিবী এক হলেও অনেকটাই অন্য
আর এক পৃথিবী বুঝি কতটা বিপন্ন
দুই পৃথিবী পাশাপাশি হাঁটে—
একটি অস্তিত্বে, অপরটি ডিসকাউন্টে।
Comments
Post a Comment