মা – প্রতীক্ষার দীপশিখা
বোসপুকুর থেকে বাগুইহাটি
লজঝড়ে বাসের অচেনা ভিড়ে,
মায়ের প্রতীক্ষার একটি ঘন্টা,
শীর্ণ কম্পিত হাতে চা, ওমলেট
কখনো বা ভাজা চিড়ে।
চিৎকার চ্যাঁচামেচি হৈ চৈ,
মনে পড়ে মাঝ রাতে দিন ওই।
হিমোগ্লোবিন, বি টুয়েলভ কমলেই,
কাজের লোক, রাঁধুনি সব কই।
হুল্লোড় ছুটে চলে কসবা টু কালীঘাট,
বেহালা তো বালিঘাট,
খেলিছ এ বিশ্বলয়ের মধুর আওয়াজ,
থেমে যায় গুঞ্জন, এক ঘর গুরুজন।
উকিল দাদু আছে কালীঘাট পাড়ে,
সব কটাকে আজ জেলে ঢোকাবো রে,
ডাক্তার পরেশান, কথার ফুলঝুরি
হাসির আড়ালে এখন শুধু শূন্য সুরই।
মা এখন বিরানব্বই, তবু দীপ জ্বলে,
শীর্ণ হাতে তার আশীর্বাদ ছড়িয়ে চলে।
Comments
Post a Comment