জেন্ জি ও সম্পর্ক :
ছটফটে এক সকাল থেকে
আলকাতরার অন্ধকারে অবতরণ,
শুকিয়ে দড়ি পাকানো সম্পর্কগুলো
ডিজিটাল সিগন্যালের ডানায় জড়িয়ে নেয়
সচেতন জেন জি' মন।
শরীরী ভাষার সংকেত ডিকোড করতে করতে
নক্ষত্রের মিমের মতো ঝলসে ওঠে সময়,
সকাল সন্ধ্যায় সেতুবন্ধের গ্লিচে
ইনস্টাগ্রাম এ কফি হাতে নীরব সম্পর্ক
খোলামেলা অস্তিত্বের নতুন অ্যালগরিদমে
ইমোজি হয়ে ডিসল্ভ হয়ে যায়
এক অনন্ত স্ক্রলিং ফিডে।
Comments
Post a Comment