ধূসর মেঘের হাতছানি:


ছটকালির মহিমায়, কবন্ধের নৃত্য—  

গলির বাঁকে, সংগীতের ঢেউয়ে  

জেগে ওঠে ভবিষ্যতের ভয়ঙ্কর, অদ্ভুত দৃশ্য।  


রাতটা আরও কালো হয়ে উঠুক,  

আলো নয়, শব্দেই জ্বলে উঠুক শহরের মুখ।  


সিটি অফ জয়-এর শব্দের ট্রামলাইনে,  

নীল মদের ঘোর লাগা চেতনায় বিস্ফোরণের তাণ্ডব,  

ছিন্নভিন্ন একেকটি স্মৃতির পৃষ্ঠা।  


যোগনিদ্রায় বিলীন হোক অনন্তকাল,  

নৃত্য-আলো-শব্দে গলে যাক  

এক অনুচ্চারিত আত্মার স্রষ্টা।  


-----------------------------------

কবি: Sandip



Comments

Popular posts from this blog