ক্যালিফোর্নিয়া মায়া:
চেরি, বেরি, আনারকলি,
পাহাড়ে নীলি লিলি,
নরম রোদে সোনালি দিনগুলি,
আলো-আঁধারির ঝিলিমিলি,
সান্তা মনিকার পিয়ারে কি তুই মৎস্যকন্যা হলি ?
নোবেল পার্কের নিরালা কোন,
ভাসমান হলুদ প্রজাপতি মন,
পাম ট্রির শিরশিরানি,
ফোয়ারা জলের ফিসফিসানি,
কাঠবেড়ালির রাজত্বে মায়াজাল।
আল্টো গোলাপের সকাল,
মীরামার থেকে সীগাল,
সাদা-কালো থেকে রঙিন দিন,
মোহিতো, লাইম আর জিন,
স্পিডবোটের ধামাল।
প্রশান্ত সাগরপারের রাত,
লক্ষ বালুকণার জোনাকি সাথ,
সানসেট ক্লিফের রক্তিম আভা,
যুগল প্রেমের লাভা,
ঢেউয়ের মাঝে শক্ত করে হাতে হাত।
কুয়াশার রহস্যময় দিন,
সী-লায়নের শীতল জিন,
পয়েন্ট লোমার লাইটহাউস ছায়া,
নেভি পিয়ারের জলদেবীর কায়া,
তুমি বাহুপাশে নীলে — ক্যালিফোর্নিয়া মায়া।
চেরি, বেরি, আনারকলি, পাহাড়ে নীলি লিলি, নরম রোদে সোনালি দিন, আলো-আঁধারির ঝিলিমিলি, সান্তা মনিকার পিয়ারে মৎস্যকন্যা। নোবেল পার্কের নিরালা কোন, ভাসমান হলুদ প্রজাপতি মন, পাম ট্রির শিরশিরানি, ফোয়ারা জলের ফিসফিসানি, কাঠবেড়ালির রাজত্বে মায়াজাল। আল্টো গোলাপের সকাল, মীরামার থেকে সীগাল, সাদা-কালো থেকে রঙিন দিন, মোহিতো, লাইম আর জিন, স্পিডবোটের ধামাল। প্রশান্ত সাগরপারের রাত, লক্ষ বালুকণার জোনাকি সাথ, সানসেট ক্লিফের রক্তিম আভা, যুগল প্রেমের লাভা, ঢেউয়ের মাঝে হাতে হাত। কুয়াশার রহস্যময় দিন, সী-লায়নের শীতল স্রোত, পয়েন্ট লোমার লাইটহাউস ছায়া, নেভি পিয়ারের জলদেবীর কায়া, তুমি বাহুপাশে— ক্যালিফোর্নিয়া মায়া। ক্যালিফোর্নিয়া মায়া:চেরি, বেরি, আনারকলি, পাহাড়ে নীলি লিলি, নরম রোদে সোনালি দিন, আলো-আঁধারির ঝিলিমিলি, সান্তা মনিকার পিয়ারে মৎস্যকন্যা। নোবেল পার্কের নিরালা কোন, ভাসমান হলুদ প্রজাপতি মন, পাম ট্রির শিরশিরানি, ফোয়ারা জলের ফিসফিসানি, কাঠবেড়ালির রাজত্বে মায়াজাল। আল্টো গোলাপের সকাল, মীরামার থেকে সীগাল, সাদা-কালো থেকে রঙিন দিন, মোহিতো, লাইম আর জিন, স্পিডবোটের ধামাল। প্রশান্ত সাগরপারের রাত, লক্ষ বালুকণার জোনাকি সাথ, সানসেট ক্লিফের রক্তিম আভা, যুগল প্রেমের লাভা, ঢেউয়ের মাঝে হাতে হাত। কুয়াশার রহস্যময় দিন, সী-লায়নের শীতল স্রোত, পয়েন্ট লোমার লাইটহাউস ছায়া, নেভি পিয়ারের জলদেবীর কায়া, তুমি বাহুপাশে— ক্যালিফোর্নিয়া মায়া।
Comments
Post a Comment