যুদ্ধযন্ত্রে যবনিকা:


কামিকাজে করে কাজ  

শাহীন ছুটে শাহীনবাগ,  

টর্পেডোয় আইরিশ ভঙ্গ,  

হরমুজে তরমুজ তরঙ্গ,  

তেলকূপে তপ্ত ফুজাইরা,  

ইরানে ইরানি ইশারা।  


রাডার ঘুরে রামাদি,  

মিসাইল ছুটে মানামা,  

ড্রোনের আগুনে শিরাজ,  

মিনাবে বিলাপ বিরাজ।  


তেহরানে তীরের তপকুণ্ড,  

গালফে গর্জন প্রচণ্ড,  

খুররাম খুরাফাতি মাশুল,  

রক্তের ঋণ উশুল—  

যুদ্ধযন্ত্রে নামে যবনিকা।  


-----------------------------------

কবি: Sandip


Comments

Popular posts from this blog