ছিন্নস্মৃতির ফাগুন:
ছিন্নস্মৃতিতে এসেছে ফাগুন,
পলাশ‑শিমুলে কৃষ্ণচূড়ায় আগুন।
শিমুলতলায় দে দোল দোল
কদমফুলের পঞ্চম দোল
সাথে মৃদঙ করতাল ঢোল,
আম্রশাখায় বসন্তের বোল,
শ্যামসুন্দরের তলায় হট্টগোল।
এসেছে ফাগুন—দে দোল দোল।
বসন্ত ছোঁয়া শরীর জুড়ে,
অহম ভেদে মন গভীরে,
দক্ষিণ হাওয়ায় মর্মরিয়ে,
ফাগুন আসে গুনগুনিয়ে।
Comments
Post a Comment