ত্রিওন্দার তিন তরঙ্গ:


মেসির বাঁ পায়ের শট ইন্টার মিয়ামি হয়ে 

সল্ট লেকের ভাঙা মূর্তির তর্জনী ছুঁয়ে  

অদৃশ্য অ্যালগরিদমে দিগন্তে মিলিয়ে যায়

মুহূর্তে অর্ধ নিমিলিত নয়ন, পরমধাম শূন্যতা। 


দূরগামী আলোর মালায় ত্রিওন্দা — তিন তরঙ্গ 

স্টেডিয়ামের গর্জনে মিশে যায় সাম্বার ছন্দ 

গোলের প্রতিধ্বনিতে উদ্ভাসিত হয় 

মন্দিরের প্রাঙ্গন, খুঁজে ফেরা চতুষ্কোণ।

Comments

Popular posts from this blog