বৃষ্টিভেজা স্বীকারোক্তি:
থ্রী রুটস্-এর নিরালা কুঞ্জে
পুঞ্জীভূত মেঘের সারি,
কুঞ্চিত কালো এলোচুল হয়ে উড়ে যায়—
বৃষ্টি ঝরায় না তবু।
ঠিক তেমনই এক মানুষ মেঘ নিয়ে
এক অভিমানী মেয়ের মুখভার—
যেন অনুচ্চারিত বৃষ্টির প্রতিশ্রুতি,
যা নামতে চায়,
অথচ নামতে পারে না।
অপেক্ষা জমে থাকা নিঃশব্দ প্রহরে—
সান দিয়েগোর নোনা বাতাস আচম্বিতে
ঝিরঝির ধারায় ভিজিয়ে দেয়
দু’টি স্বীকারোক্তির নিঃশব্দ দোলাচল।
Comments
Post a Comment