ডাক্তারদের জীবনে আজ প্রবেশ করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা। মানবতার সীমাহীন প্রশ্নের ভেতর AI হয়ে উঠছে ডাক্তারদের সহযাত্রী—কখনো প্রতিধ্বনি, কখনো আশার আলো। আমার এই কবিতায় ধরা আছে সেই দ্বন্দ্ব, যেখানে চিকিৎসা আর প্রযুক্তি মিলেমিশে তৈরি করছে এক নতুন বায়োস্কোপ।
ডেটার অতলান্তে ডাক্তার:
অতলান্তিক ডেটার ঢেউয়ে
নিউরাল নেটওয়ার্কের সিঁড়ি ভাঙতে ভাঙতে
ভেসে থাকা হাসপাতালের করিডোরের গন্ধে
জমে থাকা স্টেথোস্কোপের ধুলোয়
রোবোধ্বনি প্রতিধ্বনি তোলে অপেক্ষায়।
বায়োস্কোপের সমুদ্দুরে রাত জাগা ডাক্তার
জেনারেটিভ মডেলে আঁকবে নতুন দৃশ্য
নলেজ গ্রাফে জুড়ে যাবে অচেনা সম্পর্ক
প্রেসক্রিপশনে, লাশ কাটা ঘরে।
Comments
Post a Comment