একা বসন্তে

কড়িকাঠে চোখ রেখে একা একা, বাইরে ঝলসানো রুটির ছ্যাঁকা, এক অপরিচিতার সাথে হঠাৎ দেখা, গড়গড়িয়ে চললো আবোল‑তাবোল লেখা।

চৈত্র এল সবে বছর ঘুরে, বোশেখ‑জ্যৈষ্ঠ এখনো যে দূরে, রবিগানের সুরে সুরে পৌঁছে যাই শুষ্কতাপের দৈত্যপুরে।

কোনও এক শ্রীজাত আসেন ঘুরে ফিরে, জাত চেনাতে ধর্মের ত্রিশুলে মুড়ে, কি যে দ্বন্দ্ব জেগেছিল অন্তঃপুরে, কলুষতায় প্রকাশ হল সবার মাঝারে।

বাইরে গরম, ভেতরে মরম, তবুও আছে মুহূর্তে ছুঁয়ে যাওয়া নরম, চরাচরে খুঁজলে পাবে অনন্ত, ক্ষণিক হলেও—সেও তো বসন্ত।

Comments

Popular posts from this blog