যে বসন্ত চলে গেল:

যে বসন্ত চলে গেল এক পশলার আবির সাজে, এরিকা খুঁজে পাবে তাকে ব্ল্যাক ফরেস্ট টিউলিপ মাঝে।

যে বসন্ত চলে গেল ঝরাপাতার সাথি হয়ে, শিমুল‑পলাশ কাঙাল হল ফাগের শেষে মুক্তি পেয়ে।

যে বসন্ত চলে গেল দোয়েল‑কোয়েল কুহুতানে, বকুলগন্ধের বন্যাধারায়, মরিচিকার স্বপ্নমায়ায়, গভীর এক উপত্যকায় মিথেন গ্যাসে হৃদয় জ্বালায়।

Comments

Popular posts from this blog