বৈশাখী

চৈত্রশেষে সে এক নতুন দেশে, মধ্যরাতের বিগতযৌবনা রমণী এখন উপচানো নবযৌবনা রমণী বেশে।

এসো সোনার বরণ, সোনী কুড়ি গড়ন, ভাঙ্গড়া গিদ্দায় ফেলে চরণ, চলো ঘুরে আসি তরন তারণ।

সুখমনি পাঠ, পাপড়ি আর চাট, রুপালি থালায় দিগন্ত প্রসারী মাঠ, আহা, বিয়াসের তীরে সুন্দরীদের হাট। বৈশাখী এল রে, বৈশাখী ঠাট।

Comments

Popular posts from this blog