প্রকৃতির পট পরিবর্তন
হে রুদ্র বৈশাখ, সুদূর প্রান্ত পেয়েছে তোমার কঠোরতার আভাস, পাহাড়ঘেরা বনানী জুড়ে আগুনের নিশ্বাস, আম, জাম, কাঁঠালের বাগানে একি সন্ত্রাস।
পরমুহূর্তে প্রকৃতি দয়াপরবশ, কঠোরতা বদলে যায় করুণ রস, পার্বতীর উদ্দাম জলোচ্ছ্বাস সুর ধরে আনে সত্যযুগের খাস।
নাগ্গরের আদিগন্ত সবুজ বন মজিয়ে তোলে শহুরে মন। দেখি পুরাণের প্রচলিত গাথা— শিব‑পার্বতীর মনিহারা কথা।
আক্রোশে মাটি ফুঁড়ে ওঠা ফুটন্ত কুণ্ডের ওপর ঝাপসা ভালবাসা। বড় উতলা তুমি, বৈশাখ, কত সহজেই হারিয়ে ফেলো তেপান্তরের মাঠ, চুকিয়ে দাও সবুজের পাঠ, সরীসৃপের মতো আঁকড়ে থাকো চুন, বালি, কাঠ আর নকল ঠাট।
Comments
Post a Comment